সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় ছড়ানো অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভোলার বোরহানউদ্দিনের উপশহর কুঞ্জেরহাট বাজারের দন্ত চিকিৎসক টিটু মজুমদার।
২ জানুয়ারি (শুক্রবার) সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুনজের হাট বাজারে মজুমদার ডেন্টাল কেয়ারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে টিটু মজুমদার বলেন: তিনি দীর্ঘদিন ধরে সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে সাধারণ মানুষের দন্ত চিকিৎসাসেবা দিয়ে আসছেন। সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও বলেন, `এ ধরনের অপপ্রচারের কারণে আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে। একই সঙ্গে রোগী ও সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আমি এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে গুজবে কান না দিয়ে সত্য যাচাই করার আহ্বান জানাচ্ছি।`
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান: প্রমাণ ছাড়া এ ধরনের অপপ্রচার আইনত দণ্ডনীয় অপরাধ।
তিনি বলেন বিগত ৪ বছর আগের একটি ব্যর্থ হওয়া ষড়যন্ত্রকে নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে, এ বিষয় আমি থানায় সাধারণ ডায়েরি করেছি এবং আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।
এদিকে এলাকার বিশিষ্টজন ও ব্যবসায়ীরা জানান: টিটু মজুমদার একজন দন্ত চিকিৎসক হিসেবে এলাকায় খুবই জনপ্রিয়। তাঁর পেশাগত জনপ্রিতা ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনের শেষে টিটু মজুমদার আশাবাদ ব্যক্ত করে বলেন, সত্য ও ন্যায়ের পক্ষেই শেষ পর্যন্ত মানুষের সমর্থন থাকবে এবং অপপ্রচারকারীরা ব্যর্থ হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

