AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাইবান্ধায় জামায়াত প্রার্থী সহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০৮:৪৯ পিএম, ২ জানুয়ারি, ২০২৬

গাইবান্ধায় জামায়াত প্রার্থী সহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

গাইবান্ধর পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দুইটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।  বিভিন্ন ত্রুটির কারণে এই দুই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মোট আট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 
‎শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-০২ (সদর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। ‎যাচাই-বাছাই শেষে গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) আসনে পাঁচ জন ও গাইবান্ধা-০২ (সদর) আসনে তিন জনসহ মোট আট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরিতে থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাজেদুর রহমান, ‎সমর্থনকারী ভোটার সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোছা. সালমা আক্তার, ‎স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা মহসিন, ‎দলের মনোনয়ন সঠিক না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রমজান আলী, ‎জাতীয় পার্টির প্রার্থী মো. মাহফুজুল হক সরদার।
গাইবান্ধা-০২ (সদর) আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ‎দলের মনোনয়নপত্র সঠিক না হওয়ায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ, ‎ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল মাজেদ, ‎হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিসের প্রার্থী একেএম গোলাম আযম।
গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা মনোনয়ন যাচাই-বাছাইয়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
‎গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-০২ (সদর) আসনে মোট ১৮ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!