AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তীব্র শীতে কাঁপছে যশোর, তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, যশোর
১০:৫৯ এএম, ২ জানুয়ারি, ২০২৬

তীব্র শীতে কাঁপছে যশোর, তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে

যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) ভোরে জেলাটিতে তাপমাত্রা নেমে আসে ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি শীত মৌসুমে উল্লেখযোগ্যভাবে কম।

এর আগের দিন বৃহস্পতিবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে এ মৌসুমে চারবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই জেলাতেই রেকর্ড হয়েছে।

তীব্র শীতের কারণে যশোরের শহর ও গ্রামাঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, ছিন্নমূল ও প্রান্তিক জনগোষ্ঠী চরম দুর্ভোগে পড়েছেন। ভোরের দিকে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস, আর বৃহস্পতিবার তা নেমেছিল ৭ দশমিক ৮ ডিগ্রিতে। এর আগে ২৬ ডিসেম্বর তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি এবং ২৭ ডিসেম্বর ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। সেই হিসাবে যশোরে বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছে। দেশের মোট ১৭ জেলায় এখন শৈত্যপ্রবাহের প্রভাব রয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালের জানুয়ারিতে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল একটি রেকর্ড।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!