AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি‍‍`র কুরআন খতম ও দোয়া


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৫:৩৮ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৫

বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি‍‍`র কুরআন খতম ও দোয়া

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পটুয়াখালীর বাউফলে কুরআন খতম ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপি‍‍`র কার্যালয়ে এ কুরআন খতম ও দোয়া মিলাদের আয়োজন করা হয়।

অনুষ্ঠান আয়োজন করেন সাবেক উপজেলা বিএনপি‍‍`র সিনিয়র সহ-সভাপতি ও কুয়েট ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোফাজ্জল হক শরীফ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি‍‍`র সদস্য মো. তরিকুল ইসলাম মোস্তফা, সূর্যমনি ইউনিয়ন বিএনপি‍‍`র সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিন্টু, বাউফল উপজেলা যুবদলের সাবেক সদস্য ফারুক হোসেন মেম্বারসহ বিএনপি‍‍`র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

দোয়া মিলাদ পরিচালনা করেন বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মসজিদের খতিব হাফেজ মো. সাইফুল ইসলাম।

দোয়া মিলাদে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!