AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান ও শ্রদ্ধার্ঘ্য



মুকসুদপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান ও  শ্রদ্ধার্ঘ্য

গোপালগঞ্জের মুকসুদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় বিএনপির উদ্যোগে মুকসুদপুর পুরাতন ভূমি অফিস প্রাঙ্গণে এ জানাজার আয়োজন করা হয়।

গায়েবানা জানাজায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। রাজনৈতিক নেতাকর্মী, সমাজসেবী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ স্থানীয় সাধারণ মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

স্থানীয় সমাজসেবী দেলোয়ার হোসেন বলেন, “দেশের রাজনীতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। আজ আমরা তাঁর আত্মার শান্তি কামনায় একত্রিত হয়েছি।”

মুকসুদপুরবাসীর জন্য এ আয়োজন ছিল শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; বরং একজন রাজনৈতিক ও সামাজিক নেত্রীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সংহতির এক দৃশ্যমান বহিঃপ্রকাশ।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!