AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ


Ekushey Sangbad
নকলা, শেরপুর প্রতিনিধি
০৬:১৩ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২৫

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

শেরপুরের নকলা উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য দেন বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য আলহাজ জাহিদ হোসেন বাদশা ও এনামুল হক রিপন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উমর ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এবং বিভিন্ন বিষয়ে কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!