AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
পাবনা-৩

মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী


Ekushey Sangbad
ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি, পাবনা
০৭:৫০ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৫

মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী  অধ্যাপক মাওলানা আলী আছগর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাপস পালের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহির উদ্দিন, পাবনার ফরিদপুর উপজেলা জামায়াতের সাবেক আমির ও প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট সাফিনুর ইসলাম, ভাঙ্গুড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যক্ষ হালিম মাজহার নূর ও পাবনার চাটমোহর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

পাবনা-৩ আসন চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর উপজেলায় মোট ভোটার রয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ জন। তিনটি উপজেলার মধ্যে সবচেয়ে বড় চাটমোহর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬০ হাজার ১১৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩০ হাজার ৬৬৯ জন এবং মহিলা ১ লাখ ২৯ হাজার ৪৪৮ জন। ভাঙ্গুড়া উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮ হাজার ৯৬৮। পুরুষ ভোটার ৫৪ হাজার ২৮৭ জন ও মহিলা ভোটার ৫৪ হাজার ৬৭৯ জন। এর মধ্যে হিজড়া ভোটার রয়েছে ২ জন। ফরিদপুর উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৭ হাজার ৭১৯ জন। পুরুষ ভোটার ৫৮ হাজার ৯৮০ জন ও মহিলা ভোটার ৫৮ হাজার ৭৩৫ জন। এর মধ্যে হিজড়া ভোটার রয়েছে ৪ জন।

মনোনয়নপত্র জমা দেয়া শেষে অধ্যাপক মাওলানা আলী আছগর বলেন, জনগণ জামায়াতের উপর আস্থা রাখতে চায়। সমাজকে পবিত্র করতে হলে সমাজ থেকে দুর্নীতি, সুদ, ঘুস, অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজিসহ সব প্রকার হারাম কাজ বন্ধ করতে হলে রাষ্ট্রীয়ভাবে কুরআনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। আমি চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার মানুষের উন্নয়নে সেবক হয়ে রাজনীতি করতে চাই। তিন উপজেলার সম্মানিত ভোটারসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!