AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সুন্দরগঞ্জে ৯ জনের মনোয়নপত্র সংগ্রহ



সুন্দরগঞ্জে  ৯ জনের মনোয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার-১ সুন্দরগঞ্জ আসনে ২৮ ডিসেম্বর পর্যন্ত ৯ জন প্রার্থী মনোয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে তিন প্রার্থী ইতিমধ্যেই মনোয়নপত্র জমা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর সোমবার মনোয়নপত্র জমাদানের শেষ দিন। বাছাই কার্যক্রম ৪ জানুয়ারি, আপিল ১১ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হলেন:

  • মো. মাজেদুর রহমান (জামায়াত)

  • ব্যারিস্টার শামীম হয়দার পাটোয়ারী (জাতীয় পার্টি)

  • মো. আব্দুল মান্নান (জেএসডি)

  • মোছা. ছালমা আক্তার (স্বতন্ত্র)

  • মো. আরেফিন আজিজ সরদার (স্বতন্ত্র)

  • মো. মোস্তফা মহসিন সরদার (স্বতন্ত্র)

  • মো. মাহফুজুল হক সরদার (জাতীয় পার্টি)

  • মো. রমজান আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ)

  • মো. কওছর আজম হান্নু (আমজনতা দল)

এদের মধ্যে মো. মাজেদুর রহমান, মোছা. ছালমা আক্তার ও মো. মোস্তফা মহসিন সরদার ইতিমধ্যেই মনোয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ১১১। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৩, মহিলা ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৫ এবং হিজড়া ভোটার ৩ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৩টি, যার মধ্যে স্থায়ী কক্ষ ৭০৫টি এবং অস্থায়ী কক্ষ ৬৮টি। অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা ১১টি।

উপজেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান সরকার জানিয়েছেন, গত সংসদ নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটার সংখ্যা উভয়ই বৃদ্ধি পেয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!