১৫ দিনের ব্যবধানে আবারও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
আর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ঐ ৫ জনকে আটক করেছে বিজিবি।
রোববার সকাল সাড়ে ৭ টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) বিভিষন বিওপির আওতাধীন এলাকা থেকে তাদের আটক করে। এরমধ্যে ২ জন নারী,৩ জন পুরুষ রয়েছে।
আটককৃতদের মধ্যে একই পরিবারের জন্য ৪ জন রয়েছে। তাদের বাড়ি নড়াইল জেলায়। অন্যজনের বাড়ি বাগেরহাট জেলায়।
এ বিষয়ে ১৬, বিজিবির বিভিষন বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নানের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি জানান, রোববার সকাল সাড়ে ৭ টার দিকে তাদের আটক করা হয়।ভারতের ৮৮,বিএসএফের ইটাঘাটা বিওপির সদস্যরা তাদের শনিবার রাতের আঁধার বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়। আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দিয়েছি।
এ ব্যাপারে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) আব্দুল বারিক জানান, আটককৃতদের বিজিবি তাদের কাছে হস্তান্তরের জন্য নিয়ে এসেছে। এবিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত: এ সীমান্ত দিয়ে গত ১৪ ডিসেম্বর ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করা ১৫ জন বাংলাদেশীকে আটক করে বিজিবি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

