AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ফরিদগঞ্জ

দোকান কর্মচারীর মৃত্যু, ৫টি দোকান পুড়ে ছাই



দোকান কর্মচারীর মৃত্যু, ৫টি দোকান পুড়ে ছাই

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্যান্ত পুড়ে মারা গেছে সাব্বির হোসেন (১৪) নামের এক কিশোর দোকান কর্মচারী।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের এই বাজারে আগুনের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাজারের পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, যাতে আনুমানিক ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

​নিহত সাব্বির হোসেন সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সালদহ এলাকার আরিফ হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে স্থানীয় জয়নাল আহমেদের মুদি দোকানে শ্রমিকের কাজ করছিল।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে জয়নাল আহমেদের ‘জিহাদ ফাতেমা স্টোর’ নামের মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দোকানের ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মালিক জয়নাল আহমেদ প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে আসতে পারলেও কর্মচারী সাব্বির ভেতরে আটকা পড়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়লে সাব্বির ঘটনাস্থলেই দগ্ধ হয়ে প্রাণ হারায়।

​খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনের গ্রাসে ছাই হয়ে যায় জয়নাল আহমেদের মুদি দোকান, ইমনের ফার্মেসি, টেলু গাজীর ফার্নিচার দোকান, নজরুল ইসলামের মাছের খাদ্যের দোকান এবং জহিরের ওয়ার্কশপ।

​ফরিদগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। আমাদের প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা হলেও ব্যবসায়ীরা এর চেয়ে বেশি দাবি করছেন।

​ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!