AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত



মোরেলগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল, মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় পৌর শহরের পুরাতন চারাহাটা এলাকায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য দেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুবদল নেতা মেয়র তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক আব্বাস মুন্সী।

এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, সদস্যসচিব শহিদুল হক মিটু এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উপজেলা সাধারণ সম্পাদক মো. জিলহাজ হোসেন সোহাগ। সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ‘একতা শক্তি, একতাই বল’ সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক সালাম মাতব্বর, যুগ্ম সম্পাদক কিছলু হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক মহাসিন শেখ।

দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!