AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দর্শনা সীমান্ত দিয়ে ১৪ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন



দর্শনা সীমান্ত  দিয়ে  ১৪ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন

চুয়াডাঙ্গার দর্শনা নীমতলা সীমান্ত এলাকা দিয়ে ১৪ ভারতীয় নাগরিককে রাতের আঁধারে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার দিনগত রাতের যেকোন সময় এদের সীমান্তে জড়ো করে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এরপর এরা সীমান্ত থেকে চার কিলোমিটার পায়ে হেটে এসে দর্শনা বাসস্ট্যান্ড টার্মিনালে আশ্রয় নেয়। এরা সবাই এক পরিবারের। এদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৬ জন, শিশু ৪ জন রয়েছে। এরা সবাই হিন্দি ভাষাভাষী।

পুশইন হওয়া ব্যক্তিরা জানায়, তারা সবাই মুসলিম এবং ভারতের উড়িষ্যার নাগরিক। সেখানে তাদের বাড়িঘর আছে। ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশী অপবাদ দিয়ে ধরে জেলে পাঠায়। এ সময় তাদের আধার কার্ড, রেশন কার্ড কেড়ে নেয়া হয়। এরপর উড়িষ্যার জেলে ছিল একমাস পাঁচদিন। সেখান থেকে দু‍‍`দিন আগে কলকাতায় নিয়ে আসে। তারপর নদীয়া জেলার গেঁদে সীমান্ত এনে কাঁটাতারের বেড়ার গেট খুলে রাতে বাংলাদেশে ঢুকিয়ে দেয়।
শুক্রবার রাত দশটার দিকে এদের দর্শনা বাসস্ট্যান্ডে স্থানীয়রা শীতের পোশাক ও খাবার দিয়ে সহযোগিতা করে একটি দোকানের সামনে রাখে। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ও বিজিবির সদস্যরা এসে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে নেয়। 
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, এদের অনেকেই অসুস্থ। হাসপাতালে নিয়ে আগে চিকিৎসা করানো হবে। তারপর ডিসি-ইউএনও স্যারের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!