AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিশোরগঞ্জ–৫ আসনে ইকবাল ছাড়া কাউকে মানবে না বিএনপির তৃণমূল


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
১২:১৫ এএম, ২৭ ডিসেম্বর, ২০২৫

কিশোরগঞ্জ–৫ আসনে ইকবাল ছাড়া কাউকে মানবে না বিএনপির তৃণমূল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৫ (নিকলী–বাজিতপুর) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় বিক্ষোভ সমাবেশ শেষে নেতাকর্মীরা বাজিতপুর–কটিয়াদী সড়ক এবং ভৈরব–ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টাব্যাপী অবস্থান নেন। এ সময় সড়ক ও রেল যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়।

বিক্ষোভকারীরা বিএনপিতে সদ্য যোগদানকারী সৈয়দ এহসানুল হুদাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে শেখ মজিবুর রহমান ইকবালকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান। অন্যথায় আসন্ন নির্বাচনে এই আসনে বিএনপির ভরাডুবির আশঙ্কা রয়েছে বলে হুঁশিয়ারি দেন তারা।

নেতাকর্মীরা স্পষ্টভাবে ঘোষণা দেন, শেখ মজিবুর রহমান ইকবাল ছাড়া অন্য কোনো প্রার্থীর পক্ষে তারা নির্বাচনী মাঠে কাজ করবেন না।

বিক্ষোভ কর্মসূচিতে বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, “শেখ মজিবুর রহমান ইকবাল বিএনপির দুঃসময়ের পরীক্ষিত নেতা। দুই যুগেরও বেশি সময় ধরে তিনি নিকলী–বাজিতপুরের গণমানুষের পাশে থেকে রাজনীতি করে আসছেন। তিনি এই অঞ্চলের বিএনপির প্রাণভোমরা। তাকে বাদ দিয়ে কোনো প্রার্থীকে তৃণমূল কখনোই মেনে নেবে না।”

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের নেতাকর্মীদের এই যৌক্তিক দাবি গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং শেখ মজিবুর রহমান ইকবালের হাতেই ধানের শীষ প্রতীক তুলে দেবেন।

লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার বিকেলে বাজিতপুর বাজারে জনসভা অনুষ্ঠিত হবে। জনসভা শেষে মশাল মিছিলেরও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী নেতাকর্মীরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!