AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূরুঙ্গামারীতে বাস–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আরেকজন গুরুতর আহত



ভূরুঙ্গামারীতে বাস–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আরেকজন গুরুতর আহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু মো. জাহাঙ্গীর আলম অপু (৩০) গুরুতর আহত হয়েছেন।

নিহত ফারুক আহমেদ উপজেলার পাথরডুবি গ্রামের বাসিন্দা। তিনি মো. হারুন অর রশিদের ছেলে এবং আছুফা বেগমের সন্তান।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে পাথরডুবি থেকে মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম যাওয়ার পথে ভূরুঙ্গামারী থানাধীন আন্ধারীঝাড় এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী পাভেল এক্সপ্রেস বাসের (রেজি নং: ঢাকা মেট্রো ব-১৫-৯৮৪৯) সঙ্গে কুড়িগ্রাম রেজিস্ট্রেশনভুক্ত একটি মোটরসাইকেলের (রেজি নং: কুড়িগ্রাম হ-১৩-২৭০৩) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক ফারুক আহমেদ ও তার সহযাত্রী বন্ধু মো. জাহাঙ্গীর আলম অপু গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক আহমেদকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আহত জাহাঙ্গীর আলম অপুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপু ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা এবং আব্দুল জব্বারের ছেলে।

দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচলও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!