AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
প্রচেষ্টা ফাউন্ডেশনের উদ্যোগে

উজিরপুরে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ



উজিরপুরে  এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় শীতার্ত এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশন।বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় উজিরপুর উপজেলার ৭ নং বামরাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী পূর্ব ধামসার নূরানী হাফিজি মাদ্রাসা ও ইয়াতিম খানায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হাওলাদার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম।

এ সময় প্রচেষ্টা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক সালমান, সাদিয়া, রাফি, জুয়েল ও ইব্রাহিম। এছাড়াও মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদস্যরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শীত মৌসুমে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো অত্যন্ত মানবিক একটি কাজ। প্রচেষ্টা ফাউন্ডেশন যেভাবে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কাজ করছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।”

প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কবলিত ও অসহায় মানুষের সেবায় কাজ করে আসছে। ভবিষ্যতেও মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।

শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থী ও কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!