মাত্র ৮ দিনের ব্যবধানে আবারো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অস্ত্রের একটি চালান আটক করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।
তবে এবারই বাহিনীটি অস্ত্র চোরাচালানের সাথে যুক্ত কাউকে আটক করতে পারেনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ২ টি বিদেশী অস্ত্র ও গোলাবারুদ আটক আটক করে মনাকষা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্য্যরা।
তবে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ব্যাটেলিয়নের সদর দপ্তরের কনফারেন্স রুমে এক প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট ক: মোস্তাফিজুর রহমান
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৫৩ বিজিবি সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোষ্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করেছে। এর ধারাবাহিকতায় সীমান্তের বিভিন্ন স্থানে বিশেষ অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনার সময়ে গোয়েন্দা সূত্রের মাধ্যমে সীমান্ত হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনাকষার রাঘববাটি এলাকায় সকাল ১১ টায় অভিযান চালানো হয়।
এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবি`র উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে সীমান্তের দিকে চলে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থল তল্লাশী করে ব্যাগের কালো পলিথিনে মোড়ানো ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি জব্দ করে।
তিনি আরো বলেন, নিবাচন কে সামনে রেখে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে এবং বিজিবি`র এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে, যেন দেশে কোন ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র প্রবেশ করতে না পারে। এর আগে একই ব্যাটারিযনের বিজিবি সদস্যরা মালিক বিহীন অবষ্থায় গত ১৫ ডিসেম্বর অভিযান চালিডে ৪টি বিদেশী পিস্তল, ৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

