AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মনপুরায় বিএনপির দুই গ্রুপের বিরোধ মিটে নির্বাচনী প্রচারণা


Ekushey Sangbad
গাজী তাহের লিটন, ভোলা জেলা প্রতিনিধি
০৪:১০ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৫

মনপুরায় বিএনপির দুই গ্রুপের বিরোধ মিটে নির্বাচনী প্রচারণা

ভোলার মনপুরা উপজেলায় বিএনপির বিবাদমান দুই গ্রুপ দীর্ঘদিনের বিরোধ মিটে ধানের শীষ মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে বিজয়ী করতে একসাথে বাড়ি বাড়ি গিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছে।

ভোলা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষনার পর থেকে বিবাধমান দুই গ্রুপ একসাথে সকল রাজনৈতিক প্রোগ্রাম একসাথে পালন করছে। তবে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নের উদ্যোগে দীর্ঘদিনের বিরোধ মিটে একসাথে দলীয় কর্মসূচী ও ভোটের মাঠে প্রচার-প্রচারনা চালাচ্ছেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও মনপুরা উপজেলা জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য আবদুল মন্নান হাওলাদারজানা যায়, ভোল-৪ (মনপুরা-চরফ্যাসন) আসনে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম সমর্থিত উপজেলা বিএনপির একটি অংশ ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থিত উপজেলা বিএনপির অপর অংশ বিভক্ত হয়ে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছিল।

এই আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে মনোনীত হন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি প্রথম এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন পান। এর আগে পাঁচবার এই আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন এই আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।

এদিকে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের একাধিক নেতা-কর্মীরা জানান, দীর্ঘদিনের বিবেধ ভুলে একসাথে নির্বাচন প্রচার ও রাজনৈতিক কর্মসূচী পালন করতে পেরে তারা বেশ উৎফুল্ল। এছাড়াও দল যাকে নমিশন দিবে তারা তার ভোট করবে, তাই তারা দলের সিদ্ধান্ত মেনে ধানের শীষ প্রতিকের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন।

এইদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন পরিচালনা করতে উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন ও সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুল মন্নান হাওলাদার সমন্বয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও উপজেলার ৫ টি ইউনিয়নে ৪ সদস্যের সমন্বয়ে পৃথক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!