AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবনায় সাইবার দলের ২১ সদস্যের কমিটি


Ekushey Sangbad
ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি, পাবনা
০৭:৩১ পিএম, ২২ ডিসেম্বর, ২০২৫

পাবনায় সাইবার দলের ২১ সদস্যের কমিটি

পাবনার ফরিদপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ২১ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল মিডিয়া সেল ইনফরমেশন ডেক্সের উদ্যোগে এবং কেন্দ্রীয় নির্দেশনায় এ কমিটি অনুমোদন করা হয়। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল পাবনা জেলা শাখার সভাপতি শাহিনুর ইসলাম বাবু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম শেখ।

‎অনুমোদিত কমিটিতে এ এস এম ফারুক হাসান চপলকে সভাপতি, মো. জুয়েল হাসানকে সাধারণ সম্পাদক এবং এ এস এম ফজলুল হাসান পলাশকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন পদে মোট ২১ জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

‎কমিটি ঘোষণার সময় আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

‎নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে তথ্য ও প্রযুক্তি খাতে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। পাশাপাশি সাইবার জগতে অপপ্রচার ও গুজব মোকাবিলায় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দলীয় আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরবে।

‎তারা আরও জানান, পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং তৃণমূল পর্যায়ে সাইবার কার্যক্রম জোরদার করা হবে।

‎এ সময় নবগঠিত কমিটির সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!