AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,খুলনা
০১:২০ পিএম, ২২ ডিসেম্বর, ২০২৫

এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় গুলিবিদ্ধ হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

এনসিপির খুলনা জেলা ও মহানগরের সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, "খুলনা বর্তমানে সন্ত্রাসী কার্যক্রমের জন্য ঝুঁকিপূর্ণ স্থান হয়ে উঠেছে। যারা আটক হচ্ছে, তারা জামিন নিয়ে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এই পরিস্থিতি নগরবাসীর জন্য বড় হুমকি।"

ওসি রফিকুল ইসলাম জানান, মোতালেব শিকদার সোনাডাঙ্গা সার্জিক্যাল ক্লিনিকের আশপাশে গুলিবিদ্ধ হন। ঘটনার তদন্ত চলছে, এবং পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!