AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁয় গাঁজা-মদ উদ্ধার, আটক ২


Ekushey Sangbad
আতাউর শাহ, নওগাঁ
০৫:২২ পিএম, ২১ ডিসেম্বর, ২০২৫

নওগাঁয় গাঁজা-মদ উদ্ধার, আটক ২

নওগাঁ শহরের হরিজন সুইপার কলোনিতে সাংবাদিকদের সাথে নিয়ে নওগাঁ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর প্রায় ৩ ঘন্টা ব্যাপী যৌথ বিশেষ অভিযানে প্রায় ৭০ কেজি গাঁজা ১৬ লিটার ৬০০ মিলি বাংলা মদ তারা মজুত করে বোতল জাত করতো।

খালি মদের বোতল ও বোতলের কর্ক পাশাপাশি মদক বিক্রির টাকা নগদ টাকা ১ লাখ  ৯৮ হাজার টাকা জব্দ করা হয়।

আজ রোববার সকাল ৯ টা হতে সাড়ে ১২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করা হয়।

আটক ব্যাক্তিরা হলেন, ১। রাহুল (১৯), পিতা- ভবেষ বাঁসখোর, ২। রাজা বাঁসখোর (৩৭), পিতা-শ্রী ভানু বাঁসখোর, উভয় সাং- নুনীয়া পট্রি, সুইপার কলোনী, থানা ও জেলা নওগাঁ।

থানা পুলিশ সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিত্বে শহরের হরিজন সুইপার কলোনিতে সকাল  ৯ টায় মৃত ভানুর ছেলে মনির বাড়িতে সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। তবে ঘরটি তালাবদ্ধ থাকায় ঘরের তালা ভেঙে গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের অভিযানের আগে মাদক ব্যবসায়িরা বুঝতে পেরে কিছু গাঁজার প্যাকেজ পাশের পুকুরে পানিতে ফেলে দেয়। পরে সেগুলো উদ্ধার করা হয়।

পরে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ অভিযানে যোগ দেয়। প্রতিটি বাসায় তল্লাসি চালানো হয়। এসময় কিছু বাংলা মদ উদ্ধার করা হয়।

মাদকমুক্ত করতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!