নাটোরের বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ প্রার্থী শরিফ ওসমান হাদির খুনীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বড়াইগ্রাম পৌর জামায়াতের উদ্যোগে লক্ষ্মীকোল বাজারে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবুল হোসাইন, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সহকারি সেক্রেটারি হাসানুল বান্না উজ্জল, পৌর আমীর আলমাস হোসেন এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশ বক্তব্য রাখেন।
এর আগে উপজেলা নায়েবে আমীর সিরাজুল ইসলাম কোরবান ও পৌর আমীর মীর মহিউদ্দিনের নেতৃত্বে বনপাড়া বাজারে এবং নগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসিনুর রহমানের নেতৃত্বে ধানাইদহ বাজারে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

