মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ১১০টি গুলিসহ দুইটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব-৯), সিপিসি-২ শ্রীমঙ্গল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর এলাকার আকশমনি গাছের একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১১০টি গুলিসহ দুটি এয়ারগান উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র্যাব-৯ মোট ২৮টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, ৪ হাজার ৭৫৫ গ্রাম বিস্ফোরক, ২৩টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ গুলিসহ মোট আটটি এয়ারগান উদ্ধার করেছে।
র্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল আরও জানায়, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে উদ্ধারকৃত আলামতগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

