AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লাখ টাকার ক্ষতি



শ্রীমঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডের সৈয়দ ফসিউর রহমান মার্কেটে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে মার্কেটের একাধিক দোকানের কসমেটিক, কাপড়সহ মূল্যবান জিনিসপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় আক্রান্ত হয়ে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ৭ জন অসুস্থ হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধারণা করা হচ্ছে, ইজি ফ্যাশন নামের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যানজটও তৈরি হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন জানিয়েছেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী দ্রুত কাজ করায় হতাহতের ঘটনা হয়নি। তিনটি দোকানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলমান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!