AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা


Ekushey Sangbad
মহিনুল ইসলাম সুজন, ডিমলা, নীলফামারী
০৫:৩৩ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৫

ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

নীলফামারীর ডিমলায় অবৈধভাবে পরিচালিত মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ব্যক্তিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তিনটি অবৈধ মিনি পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজার এবং নাউতারা ইউনিয়নে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পাম্পে ব্যবহৃত ডিসপেন্সার মেশিন এবং ২২০ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)(ক) ধারায় চারজনকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত জ্বালানি ও সরঞ্জাম জব্দ তালিকাভুক্ত করা হয়।

এ সময় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের প্রতিনিধি অশোক কুমার দাস, বিএসটিআইয়ের পরিদর্শক নাসির উদ্দিন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রতিনিধি বদরুল ইসলাম ফকিরসহ নীলফামারী জেলা পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!