AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৃষকদের কথা শুনলেন গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০৯:৩৫ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৫

কৃষকদের কথা শুনলেন গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী

মাঠে নেমে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন গণঅধিকার পরিষদের ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি এলাকায় ঘুরে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় উৎপাদন ব্যয়, সার ও বীজের প্রাপ্যতা, আবহাওয়া পরিস্থিতি, শ্রমিক সংকট এবং কৃষিপণ্যের বিপণন ও ন্যায্যমূল্য নিয়ে কৃষকদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।

মতবিনিময়কালে কৃষকেরা ফার্মার্স কার্ডের ব্যবহার, সরকারি সহায়তা প্রাপ্তি, মৌসুমি চ্যালেঞ্জ এবং বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব বিষয়ে তথ্য সংগ্রহ করে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা পর্যালোচনার আশ্বাস দেন ফারুক ফকির।

এ বিষয়ে তিনি বলেন, “সালথা-নগরকান্দা অঞ্চল একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য উৎপাদন এলাকা। কৃষকদের প্রকৃত সমস্যা জানতে সরাসরি মাঠে আসা জরুরি। এভাবে মতবিনিময়ের মাধ্যমে উৎপাদন ও বিপণনসংক্রান্ত সংকট চিহ্নিত করে কার্যকর সমাধানের পথ তৈরি করা সম্ভব।”

একুশে সংবাদ/ওজি

Link copied!