AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ



শ্রীমঙ্গলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে কালিঘাট রোডস্থ হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

মাদ্রাসার প্রিন্সিপাল মো. এহসানুল হকের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীর।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক আমার দেশ-এর শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েল, দৈনিক মানবকণ্ঠ-এর শ্রীমঙ্গল প্রতিনিধি মোহাম্মদ আল-আমিন, দৈনিক মানবজমিন-এর শ্রীমঙ্গল প্রতিনিধি জামাল হোসেন এবং দৈনিক সংবাদ প্রতিদিন-এর শ্রীমঙ্গল প্রতিনিধি ইমরান হোসেন।

মাদ্রাসার সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আলী আহমদ, হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান ও মাহমুদুল হাসান নাঈম।

অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শাহিন আহমদ বলেন, “মানসম্মত ও প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দ্বীনি ও আধুনিক শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দ্বীনি ও আধুনিক শিক্ষায় আলোকিত হয়ে দেশের কল্যাণে কাজ করুক। আর্থিকভাবে অসচ্ছল কিন্তু শিক্ষার প্রতি আগ্রহী শিক্ষার্থীদের জন্য এখানে সর্বোচ্চ সুযোগ-সুবিধা রয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!