AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ


Ekushey Sangbad
শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধি
০৩:৩১ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৫

শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেছেন, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। ধর্মীয় মূল্যবোধ থাকতে হবে। মানুষের চরিত্র গঠনে নৈতিক শিক্ষা মূখ্য ভূমিকা পালন করে। শুধু প্রথাগত সার্টিফিকেট অর্জনের জন্য শিক্ষা নয়, মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষায় ‘বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা’ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীর।

অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমেদ, অভিভাবক হুমায়ুন রশীদ রাজু (পুলিশ) অভিভাবক দাউদ নবী (পুলিশ), রিপন হোসেন ও লাকি আক্তার।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, দৈনিক আমার দেশ এর শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েল, দৈনিক মানব কণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি মোহাম্মদ আল-আমিন, দৈনিক মানব জমিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি জামাল হোসেন, দেনিক সংবাদ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি ইমরান হোসেন।

স্কুলের সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন দেন মোঃ আফসার মিয়া, মুঈন উদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম, কাওছার আহমেদ সম্রাট, শাহেদ রানা, তাসলিমা জান্নাত চৈতি, জয়া রবি দাস, তহাফিজা আক্তার, তাসনিম রহমান তৃষা এবং নুরজাহান আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২৪-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট বিতরণ এবং স্কুলের বার্ষিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৮জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে তিন শতাধিক অভিভাবক ও শিক্ষার্থীদের সরব অংশগ্রহণ ছিল।

প্রধান অতিথির উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন  বলেন,  মানুষের সব শেষ হয়ে গেলেও জ্ঞান শেষ হয় না। তাই নিজেকে বিকশিত করার জন্য জ্ঞানার্জনের বিকল্প নেই। 

প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির বলেন,গতানুগতিক শিক্ষা নয়; শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধে বলিয়ান করে তুলতে বদ্ধপরিকর। সুশিক্ষা ও উন্নত ভবিষ্যতের ভিত্তি স্থাপনে আমাদের প্রতিষ্ঠান দৃঢ় প্রশ্রিতিবদ্ধ। 

একুশে সংবাদ/ওজি

Link copied!