AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে বিএনপির মহান বিজয় দিবস উদযাপন



বোয়ালখালীতে বিএনপির মহান বিজয় দিবস উদযাপন

বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১২টায় উপজেলার গোমদণ্ডী ফুলতল থেকে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, লাল-সবুজের পতাকায় উজ্জীবিত হয়ে স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার অঙ্গীকারে এই দিনটি আমাদের প্রেরণা ও ঐক্যের প্রতীক হয়ে থাকবে। মহান বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আসুন, মহান বিজয়ের ইতিহাসকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হই।

এসময় বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অগণিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের কথা, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি এম. জসিম উদ্দিন মেম্বার, মহিলা দল নেত্রী সাহেদা আক্তার শেফু প্রমুখ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!