AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বাধীনতাকেই বিক্রি করা হয়েছে: কর্নেল জেহাদ খান


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৫:৫৭ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

স্বাধীনতাকেই বিক্রি করা হয়েছে: কর্নেল জেহাদ খান

১৯৭১ সালের পর থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক দল স্বাধীনতার নামে স্বাধীনতাকেই বিক্রি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৩  আসনের  প্রার্থী কর্নেল (অব.) অধ্যাপক ডা. জেহাদ খান।

তিনি বলেন, তাদের কাছে স্বাধীনতা মানে দিল্লির গোলামি। আর জামায়াতে ইসলামী স্বাধীনতা বলতে বোঝে-নিজের শক্তিতে, নিজের মেরুদণ্ডের ওপর দাঁড়িয়ে থাকা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী করিমগঞ্জ উপজেলা আয়োজিত বিজয় র‍্যালিতে এসব কথা বলেন।

ডা. জেহাদ খান বলেন, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীকে স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার অপচেষ্টা চালানো হয়েছে। তবে ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ স্পষ্টভাবে বুঝে গেছে-কারা প্রকৃত অর্থে স্বাধীনতা চায় এবং কারা স্বাধীনতার নাম ভাঙিয়ে রাজনীতি করে।

বিজয় র‍্যালিটি করিমগঞ্জ উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে করিমগঞ্জ কলেজ মোড়, মধ্য বাজার ও মোরগমহল প্রদক্ষিণ করে নোয়াকান্দি মোড়ে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন সুমন, করিমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল কাসেম ফজলুল হক, উপজেলা সেক্রেটারি নাজিম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, করিমগঞ্জ পৌরসভা সভাপতি সাইফুল ইসলাম এবং করিমগঞ্জ উপজেলা ছাত্রশিবির সভাপতি মুসাব্বিরসহ দলীয় নেতাকর্মীরা।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!