AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অষ্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত



অষ্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর)  সকাল ৮টায় অষ্টগ্রাম হাই স্কুল খেলার মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াহাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মজনু মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং প্যারেড গ্রাউন্ডে শারীরিক কসরত প্রদর্শন করা হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি স্বাধীনতার সুফল তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিকে ঘিরে পুরো অষ্টগ্রাম উপজেলায় ছিল উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!