নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটির সূচনা হয়।
সকাল শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দিবসের উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে পায়রা উড়ানো হয়। প্রশাসনের পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেয়। পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান।
এছাড়া উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা চান মিয়া, বীর মুক্তিযোদ্ধা গোলাম কাদের, বীর মুক্তিযোদ্ধা সোনামিয়া, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ভুঁইয়া এবং বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক,রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল, ওসি (তদন্ত) মোক্তার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আইভি ফেরদৌস, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং মুক্তিযোদ্ধাদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

