AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারাকান্দায় সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা বিতরণ


Ekushey Sangbad
তারাকান্দা, ময়মনসিংহ প্রতিনিধি
০৬:৪১ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৫

তারাকান্দায় সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা বিতরণ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সালেহীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আলমসহ শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস।

বক্তারা তাঁদের বক্তব্যে বিজয়ের মাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের মাঝে জাতীয় পতাকা বিতরণের ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করায় উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামকে সাধুবাদ জানান।

জানা গেছে, উপজেলায় মোট ১৪১টি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারি দপ্তরে জাতীয় পতাকা বিতরণ করা হয়। কর্মসূচির শুরুতে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের কাছ থেকে জাতীয় পতাকা গ্রহণ করেন বাংলাদেশ শিক্ষক সমিতির তারাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইবনে কাশেম মাস্টার।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!