AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারও ১৫ জন পুশইন করল বিএসএফ


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৭:৫০ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

আবারও ১৫ জন পুশইন করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে আবারও নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দেশের সীমান্ত জুড়ে বিজিবি’র কঠোর নজরদারির মধ্যেই পুশইন করা হয়েছে।

রোববার ভোরে এসব লোকদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। পরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিভীষণ বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে।

বিভীষণ বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। তারা ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা। প্রায় দুই বছর আগে তারা বিভিন্ন সময়ে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। ভোরের দিকে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে পুশইন করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, পুশইন হওয়া বাংলাদেশি নাগরিকদেও বিজিবি’র মাধ্যমে থানায় গ্রহণ করা হয়েছে। আপাতত তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্ববধানে রাখা হবে। যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে।

চলতি বছরের ২৭ মে বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন এবং ৩ জুন চানশিকারি সীমান্ত দিয়ে আরও ৮ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ।

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!