AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ইউএনও মো. আলী সুজা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সরকার বদ্ধপরিকর



আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সরকার বদ্ধপরিকর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ ও উৎসবমুখর করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ বা ‘প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে সরকার তৃণমূল পর্যায়ে প্রশাসনকে ঢেলে সাজিয়েছে।

নির্বাচনকালীন আচরণবিধি-২০২৫ বিষয়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের অবহিতকরণ সভায় এসব কথা বলেন ইউএনও মো. আলী সুজা। তিনি আরও বলেন, নির্বাচন যেন নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম রুমি এবং উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম। বক্তারা নির্বাচনকালীন সময়ে আচরণবিধি যথাযথভাবে অনুসরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচন সংশ্লিষ্ট সব বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি মো. খোকন সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা শাহে আলম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. নূর হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মেহেদী হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্নাসহ স্থানীয় সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!