AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারাকান্দায় শহীদ বুদ্ধিজীবী দিবসে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ


Ekushey Sangbad
তারাকান্দা, ময়মনসিংহ প্রতিনিধি
০৭:২৯ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

তারাকান্দায় শহীদ বুদ্ধিজীবী দিবসে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা দাদরা বধ্যভূমিতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের পক্ষ থেকে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল বাতেন, যুগ্ম আহ্বায়ক সাজেদুল করিম খোকন, কাকনী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম রাশেদ মেম্বারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, স্বাধীনতার প্রাক্কালে জাতির মেধাবী সন্তানদের হত্যার মধ্য দিয়ে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!