নরসিংদীর পলাশে নয়ন চন্দ্র মজুমদার (২৮) নামে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধারের পর ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে পলাশ থানা পুলিশ। নিহত নয়নের প্রেমিকা ফারজানা আক্তার মিথিলাকে (২৪) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিথিলা ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ মিয়াপাড়া এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে। এ হত্যাকাণ্ডে জড়িত মিথিলার স্বামী ফয়সাল পলাতক। তাকে গ্রেপ্তার অভিযান চলছে বলে জানায় পুলিশ। গ্রেপ্তার মিথিলা নরসিংদী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেন জানান পলাশ থানার ওসি শাহেদ আল মামুন।
নিহত নয়ন চন্দ্র মজুমদার চট্টগ্রাম জেলার সন্বীপ থানার উত্তর মগধরা গ্রামের দিলাল চন্দ্র মজুমদারের ছেলে। সে পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারের একটি ভাড়া বাসায় থেকে পাশ্ববর্তী ঘাগড়া গ্রামে নিজ সেলুন দোকানে নাপিতের কাজ করতেন।
পলাশ থানা পুলিশ জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের কাঁটাবের সড়কের পাশ থেকে নয়নের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। উদ্ধার হওয়া মরদেহের চোখে ও মুখে আঘাতের চিহ্ন ছিল। পরবর্তীতে নরসিংদী পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় নিহতের পরিচয় সনাক্ত হলে নিহতের মা ঝর্না রানী মজুমদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে পলাশ থানায় মামলা করেন। এ মামলায় তদন্ত করে শুক্রবার রাতেই ঘোড়াশালের দক্ষিণ মিয়াপাড়া থেকে ফারজানা আক্তার মিথিলাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, বিয়ের আগে থেকেই নয়নের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল মিথিলার। পরে ৯ ডিসেম্বর নয়নকে ফোন দিয়ে বাড়িতে ঢেকে নিয়ে যায় মিথিলা। পরবর্তীতে মিথিলা ও তার স্বামী ফয়সাল পরিকল্পিতভাবে নয়নকে রুটি বানানোর বেলুন দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। হত্যার পর প্লাস্টিকের বস্তায় ভরে নয়নের লাশ দুইদিন খাটের নিচে লুকিয়ে রাখে। পরবর্তীতে ঘটনার দুইদিন পর লাশের সাথে ঘরের বিভিন্ন মালামাল বস্তায় ভরে রাতের কোন এক সময় অটোতে যোগে কৌশল নিহতের লাশটি কাটাবের সড়কের পাশে ফেলে যায় তারা ।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, পরকীয়ার জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নয়নের প্রেমিকা ফারজানা আক্তার মিথিলাকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যায় জড়িত মিথিলার স্বামী ফয়সাল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে । গ্রেপ্তার মিথিলা নরসিংদী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

