ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের বিএনপির মনোনীত প্রার্থী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার (ধানের শীষ প্রতীক) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে তারাকান্দা উপজেলা সদরের উত্তর বাজারস্থ ঈদগাহ মাঠে সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। এছাড়া তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, কাজী আবদুল বাতেন, মাসুদ রানা খান, আসাদুল হক মন্ডল, রাসেল মন্ডল, শামীম তালুকদার, আব্দুল হামিদ প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে একটি মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর গুলশানের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ আসনের প্রার্থীর মধ্যে ময়মনসিংহ-২ আসনের জন্য প্রার্থী হিসেবে মোতাহার হোসেন তালুকদারের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

