AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক রীতি-নীতির রূপান্তর ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন বিষয়ক কর্মশালা


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৬:২৩ পিএম, ৩০ অক্টোবর, ২০২৫

বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক রীতি-নীতির রূপান্তর ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন বিষয়ক কর্মশালা

“আমি কন্যা, আমি আগামী, আমি সম্ভাবনা” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ‘রিথিংকিং চাইল্ড ম্যারেজ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালা বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক রীতি-নীতির রূপান্তর ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বার্তা প্রচারের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী জেলা শহরের একটি হোটেলে এই কর্মশালার আয়োজন করা হয়। এটি জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর উদ্যোগে, একশন এইড বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন সম্ভাবনা প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. সাহিদা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একশন এইড বাংলাদেশের প্রতিনিধি নওশিন তাবাসসুম।

অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, সামাজিক মানসিকতার পরিবর্তন এবং কমিউনিটি নেতৃত্বাধীন সচেতনতা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। অংশগ্রহণকারীরা জেলার বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে দলীয় আলোচনা ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মশালায় জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বেসরকারি সংস্থা, কমিউনিটি ভিত্তিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!