পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর মেগা ফাইনাল ম্যাচ।
রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় ঐতিহাসিক উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ ফাইনালে মুখোমুখি হয় উলানিয়া একাদশ ও রণগোপালদী একাদশ। নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে উলানিয়া একাদশ ৫-৩ গোলে রণগোপালদী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। সভাপতিত্ব করেন উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি এডভোকেট হাবিবুর রহমান (হিরু) এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিঠু সিকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার।
ফাইনাল ম্যাচটি উপভোগ করেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

