ভোলার চরফ্যাশনে সড়ক নিরাপত্তা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যৌথ বাহিনীর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) সকালে উপজেলা সদরের বিআরডিবি সড়কে এ চেকপোস্ট অভিযান শুরু হয়, যেখানে অংশ নেয় নৌবাহিনীর সদস্য ও ট্রাফিক পুলিশ।
অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে একাধিক মোটরসাইকেল আরোহীকে আটক ও জরিমানা করা হয়। তল্লাশির আওতায় ছিল প্রাইভেটকার, মাইক্রোবাস এবং মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন।
চরফ্যাশন ট্রাফিক পুলিশের টিএসআই নাইম বলেন, “দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালিত হচ্ছে। অনেক মোটরসাইকেল চালক হেলমেট ব্যবহার না করে অতিরিক্ত গতিতে চলাচল করেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”
তিনি আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণে রাখতে নৌবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবে মাঠে রয়েছে।
চেকপোস্ট পরিচালনার মূল উদ্দেশ্য—সড়কে শৃঙ্খলা ফেরানো ও জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করা।
একুশে সংবাদ/ভো.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

