AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডারবাহী ট্রাক উল্টে একের পর এক বিস্ফোরণ



ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডারবাহী ট্রাক উল্টে একের পর এক বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসার এলাকায় চট্টগ্রাম-সিলেট মহাসড়কে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনায় অন্তত দুই শতাধিক সিলিন্ডার একের পর এক বিস্ফোরিত হয়। যদিও এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঢাকার শাহবাগ থেকে ছেড়ে আসা ট্রাকটি মধ্যপাড়ার বর্ডার বাজারের দিকে যাচ্ছিল। বিরাসার এলাকায় মহাসড়কের একটি বড় গর্তে চাকা পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। সামনে থাকা একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগার পরই ট্রাকে আগুন ধরে যায় এবং কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ট্রাকে থাকা সিলিন্ডারগুলোতে।

বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, আগুনের সূত্রপাত সম্ভবত প্রাইভেটকার থেকেই হয়েছে। ট্রাকে থাকা অধিকাংশ সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা মহাসড়কের দীর্ঘদিনের ভাঙাচোরা অবস্থাকে এই দুর্ঘটনার জন্য দায়ী করছেন। বৃষ্টির কারণে গর্তে পানি জমে ট্রাকের চাকা পড়ে দুর্ঘটনা ঘটে বলে জানান তারা।

সদর থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন বলেন, “দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহায়তা করে। সকাল ৯টা পর্যন্ত যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে বিকল্প রুটে ট্রাফিক স্বাভাবিক রাখা হয়।”

 

একুশে সংবাদ/ ঢ.প/এ.জে

Link copied!