মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নে জাঙ্গালিয়া ইসলামীয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোট গ্রহণ চলে। অভিভাবক সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩ জন অভিভাবক সদস্য পদে মো. আবুল খান ৭৯ ভোট, মো. আল আমিন খান ৬২ ও মো.বদিউজ্জামান বাবু ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। মোট সংখ্যা ১৬৯টি এর মধ্যে পুরুষ ভোটার ১১৯ ও নারী ভোটার ৫০ । প্রত্যেক ভোটার তিনটি করে ভোট দিয়েছেন।
গত ১৫ মে নির্বাচনের তফসিল ঘোষণা করেন উপজেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) মো. মাকসুদুর রহমান। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২১ মে। নির্বাচনের দিন ধার্য ছিল গতকাল ১ জুন। জাঙ্গালিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মঈন উদ্দিন জানান এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাতা সদস্য নির্বাচিত হন মো. নাসির উদ্দিন খান, মো. সেলিম শেখ (এবতেদায়ী শাখা), সংরক্ষিত অভিভাবক সদস্য লাইজু বেগম, সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি হাসিনা সুলতানা, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ জিয়াউল হক ও মো. নুরুজ্জামান।
আজ (সোমবার) মাদরাসার নির্বাচিত সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি নির্ধারণ করা হতে পারে। এমনটাই জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। খোঁজ নিয়ে জানা যায় গত ১৫ বছর আগে মাদরাসায় সরাসরি ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
সহকারী প্রিসাইডিংয়ের দায়িত্ব পালন করেন উপজেলা জনস্বাস্থ্য অফিসার মো. ইমরান হোসেন উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. জুয়েল হোসেন ও সহকারী শিক্ষা অফিসার মো, সোহেল।
উপজেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) ও প্রিসাইডিং অফিসার মো. মাকসুদুর রহমান বলেন, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে মনোরম পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমার জানামতে বোর্ড অনুমতির পর মুন্সিগঞ্জ জেলায় জাঙ্গালিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
একুশে সংবাদ / মু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

