নওগাঁর মান্দায় গনেশপুর সতীহাট (জি.এস) বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া ও রোখসানা।
এসময় ধর্মীয় শিক্ষক মাওঃ কাজী আমিনুল ইসলামের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫নং গনেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম(বাবুল) চৌধুরী এবং অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি দেওয়ান একরামুল হক বাচ্চু প্রমূখ।
এসময় দাতা সদস্য কাজী আবুল কাসেম, সহকারী শিক্ষক দেওয়ান সাখাওয়াৎ হোসেন বিদ্যুৎ,রোখসানা ইয়াসমিন,সঞ্জিত কুমার সরকার,মুক্তি রানী সরকার, আবুল কালাম আজাদ, মনিরা আক্তার ফেরদৌসী,বেবি পারভীন, মীর মোশারফ হোসেন, সুজন কুমার এবং অফিস সহকারী জেহের আলী মন্ডল প্রমূখ। এছাড়াও সাংবাদিক ও সহকারী শিক্ষক কাজী কামাল হোসেন, সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু, সুলতান আহমেদ,ইউ’পি সদস্য কামরুল ইসলামসহ সকল শিক্ষক- শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

