চন্দনাইশ প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক সাংবাদিক মাঈনুদ্দিন এর উপর সন্ত্রাসী বর্বর হামলার প্রতিবাদে শুক্রবার বিকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে চন্দনাইশ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম, দোহাজারী প্রেস ক্লাবের সহ-সভাপতি এসএম রাশেদ, অর্থ সম্পাদক এম এ হামিদ, সাংগঠনিক সম্পাদক এস এ মুনতাসির, চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিমুস শানুল হক দস্তগীর, সাংবাদিক শহিদুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর,আরাফাত হোসেন, এসএম জাকির, জাবের বিন রহমান আরজু, হাজী এনু মিয়া ও আয়েশা খাতুন ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শ.ম. শফিকুল ইসলাম রাহী, দোহাজারী সংবাদপত্রের এজেন্ট নুরুল আমিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার সাথে সরাসরি জড়িত আসামি আব্দুর শুক্কুরকে তাৎক্ষণিকভাবে পুলিশ গ্রেপ্তার করায় চন্দনাইশ থানার পুলিশের ভূয়সী প্রশংসা করে বলেন, আসামি যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসতে না পারে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার গ্রহণ করার জন্য মানববন্ধন থেকে জোর দাবি জানানো হয়। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

