শেরপুর জেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন শেখ জাবের আহমেদ।
২৩ মে বৃহস্পতিবার তিনি শ্রীবরদীতে যোগদান করেন। ৩৫ তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন শেখ জাবের আহমেদ।
শ্রীবরদীতে যোগদানের পূর্বে কিশোরগঞ্জ জেলায় রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। তার নিজ জেলা লালমনিরহাট।
একুশে সংবাদ/এম.আ.উ/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

