AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
চন্দনাইশ উপজেলা নির্বাচন

একশ লাশ ফেলার হুমকি দেওয়া সেই জুনুর প্রার্থিতা বাতিল



একশ লাশ ফেলার হুমকি দেওয়া সেই জুনুর প্রার্থিতা বাতিল

চট্টগ্রামের চন্দনাইশে আচরন বিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনুর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এই প্রার্থী ৩য় ধাপের ২৯ মে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। 

রবিবার (২৬ মে) রাজধানীর নির্বাচন ভবনে এই প্রার্থীদের শুনানি শেষে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, আজকে চেয়ারম্যান প্রার্থীর কাছে ব্যাখ্যা তলব করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলার চান্দনাইশ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী (ঘোড়া প্রতীক) তিনি উপস্থিত হন। তিনি অভিযোগের দফা অনুযায়ী জবাব দিয়েছেন। কমিশনও তা শুনেছে। শেষে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

উল্লেখ, গত ১৩ মে চট্টগ্রাম নির্বাচনী কার্যালয়ে চন্দনাইশ উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দের সময় দলবল নিয়ে হাজির হয়ে নির্বাচনে একশ লাশ ফেলে জিতবেন বলে হুমকি দেন আবু আহমেদ চৌধুরী। এ বিষয় নিয়ে পরে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় রিটার্নিং কর্মকর্তা।

 

একুশে সংবাদ/বিএইচ

 

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!