AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন



লক্ষ্মীপুরে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর ও পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৭ জুন) প্রেসক্লাব প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে স্থানীয় নাগরিক, সনাকের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন সনাক লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি প্রফেসর মো. রফিকুল আহসান, সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, সহসভাপতি আবুল মোবারক ভূঁইয়া, সদস্য সুধির চন্দ্র ঘোষ ও হাবিবুর রহমান সবুজ এবং লক্ষ্মীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম খান প্রমুখ।

বক্তারা বলেন, পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ বর্তমান হারের অর্ধেকে এবং ২০৫০ সালের মধ্যে শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্য অর্জনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমিয়ে সৌর, বায়ু ও জলবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর না হলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক পরিবেশগত ঝুঁকির মুখে পড়বে।

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!