AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল



পার্বতীপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল

দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে পার্বতীপুর আদর্শ কলেজের হলরুমে উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শাদো, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্তজা হক শাহ, পার্বতীপুর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুর রশিদ সংগ্রাম, ভারপ্রাপ্ত আহ্বায়ক মোমিনুল ইসলাম এবং বিএনপি নেতা নুর আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, “পৃথিবীর কোনো সামরিক শাসকের গঠিত দল দীর্ঘদিন টিকে থাকতে পারেনি। তবে বাংলাদেশে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখনও মানুষের হৃদয়ে স্থান করে রেখেছে। এর অন্যতম কারণ হলো, জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক নেতা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।”

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!