রাজবাড়ীর গোয়ালন্দে `স্বাস্থ্যের অধিকার নিশ্চিতে কাজ করি একসাথে` এই প্রতিপাদ্যে উপজেলার দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ মে) দুপুর ২ টার দিকে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজনে গণস্বাস্থ্য কেন্দ্র`র হল রুমে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী`র সভাপতিত্বে ও প্যারামেডিক হারুন-অর-রশীদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে গণস্বাস্থ্য কেন্দ্র চত্বর হতে র্যালি বের হয়ে দৌলতদিয়া রেলস্টেশন ও পূর্ব পাড়ার প্রধান প্রধান গলি প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌরভ কুমার বিশ্বাস, অবহেলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ফরিদা পারভীন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার প্রোগ্রাম কোর্ডিনেটর (শিক্ষা) শেখ রাজীব, সাংবাদিক মো. সাজ্জাদ হোসেন, দৌলতদিয়া সুখ পাখি কেন্দ্রের মেডিকেল এ্যাসিস্ট্যান্ট নিলুফা ইয়াসমিন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্যারামেডিক বেদেনা আক্তার, খাদিজা খাতুন, রূপা মন্ডল প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

