কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৩ কেজি গাঁজা আটক করেছে ২২ বিজিবি ব্যাটালিয়ন (বর্ডার গার্ড বাংলাদেশ)। বুধবার (২৪ জুন) সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মাস্টারপাড়া নামক এলাকা থেকে এসব গাঁজা আটক করা হয়। বিজিবি`র কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে গাঁজা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) আওতাধীন ভূরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা বিওপির টহল দল মাস্টার পাড়া নামক এলাকা থেকে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। জব্দকৃত গাঁজার সিজার মূল্য প্রায় ১ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। তবে বিপুল পরিমাণ গাঁজা পাচারের সাথে জড়িত থাকার দায়ে বিজিবি কাউকে আটক করতে পারেনি।
এ বিষয়ে ২২ বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। কুড়িগ্রামের সকল বিওপিতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বহুগুনে জোরদার করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

